যশোর অফিস : স্বাধীনতা মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ-সহিংসতা ও গুলিতে নিহত ছাত্র জনতা ও বিভিন্ন পেশাজীবি মানুষের স্বরণে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে এক হাজার মোমবাতি প্রজ্বলন ও মুক্তির গানের অনুষ্ঠান করেছে যশোরের ছাত্র-জনতা। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের বকুলতলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে অংশ নেয় যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা। এতে শহীদ মিনার চত্তরে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানটির আয়োজন করেন যশোরের ব্যান্ড সমন্বয় নামের একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠানে অংশ নেওয়া সকলকে মোমবাতি দেওয়া হয়। এদিকে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সকল ছাত্র-জনতা ছোট বড় পাতাকা হাতে ও কালো পোশাক পরিধান করে আসেন।প্রথমে জাতীয় সংগীত এরপর মোমবাতি প্রজ্জ্বলনের পর মুক্তির গান ‘এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি’ গানে মুখরতি হয়ে ওঠে গোটা শহীদ মিনার চত্ত্বর। এরপর পর্যায়ক্রমে কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করে ছাত্র-জনতা। আয়োজকরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ২০২৪ সালে একটি নতুন স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। এ আন্দোলন সফল করতে শিক্ষার্থীরাসহ বিভিন্ন পেশাজীবি মানুষেরা প্রাণ দিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধে সকল শহীদ ও সম্প্রতি এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে শহীদ মিনারে এক হাজার মোমবাতি প্রজ্জ্বলন ও মুক্তির গানের আয়োজন করেছেন আয়োজকরা।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














