যশোর অফিস : চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে কর্মরত আনসার সদস্যরা মিছিল ও সমাবেশ করছে।শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্ট থেকে মিছিল নিয়ে তারা বন্দর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বেনাপোল স্থলবন্দর আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মাসুদুর রহমান মাসুদ এই মিছিল ও বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন। মাসুদুর রহমান মাসুদ বলেন,চাকরি জাতীয়করণের দাবিতে সারাদেশে আনসার সদস্যরা আন্দোলন সংগ্রাম করছে,তাদের প্রতি সংহতি জানাতেই আমরা মাঠে নেমেছি। আনসার সদস্যরা ১৯৪৮সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশ ও জাতির কল্যানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ফলে আমাদের এই বাস্তব সম্মত দাবী মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি। বিক্ষোভকারী আনসার সদস্যরা বলেন,আমরা সরকারি অন্যান্য বাহিনীর থেকে কম কষ্ট করি না। র্যাব-পুলিশ যখন পালিয়ে ছিল, তখন আমরাই দেশের নিরাপত্তার জন্য কাজ করেছি। অথচ তাঁদের থেকে আমরা এখনো সুযোগ-সুবিধা কম ভোগ করছি। এছাড়াও আমাদের এখনো চাকরির নিশ্চয়তা নেই।’ এ সময় তাঁরা নানান স্লোগান দিতে থাকেন।জানা গেছে, সারাদেশে ৫৩ হাজার আনসার সদস্য রয়েছেন। তারা চান ব্যাটালিয়ন আনসারের মতো চাকরির জাতীয়করণ।
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে...
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত...
দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে...
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার...
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার...
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত...














