কাগজ সংবাদ : বিশ^ তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে যশোর জেলা
প্রশাসনের উদ্যোগে জেলা টাস্কফোর্স কমিটির সভা
সোমবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত
হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম
বলেন, এ কমিটিতে আমরা যারা আছি। শহরকে ধুমপান
মুক্ত রাখতে টাস্কফোর্স কমিটির সদস্যরা কাজ করবো।
প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।বক্তব্য
রাখেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, অতিরিক্ত
জেলা প্রশাসক(সার্বিক) নাজিবুল আলম, প্রেসক্লাব
যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।এসময়
উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল
হোসেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক
আসলাম হোসেন, ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল
কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনসহ বিভিন্ন
কর্মকর্তাবৃন্দ।














