সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়

0
7

‎সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি করা ছাড়া আমাদের কোন কাজ নাই। আপনারা আমাদের সব ধরনের সহযোগিতা করবেন। সাংবাদিকরা চাইলে মিডিয়ার মাধ্যমে, গোপন তথ্য দিয়ে আমাদের সাহায্য করতে পারে। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই আমাদের একমাত্র লক্ষ্য। খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক রেজা সোমবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এর সভাপতিত্বে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম আরও বলেন, আপনার দলমত নিয়ে আমাদের কোন সমস্যা নেই। যে পার্টি করেন কোন সমস্যা নেই। এই মুহূর্তে খুলনা রেঞ্জের আপনার ডিআইজি, আপনার এসপি, আপনার অফিসারের শতভাগ আন্তরিকতার কোন ঘাটতি নেই। আমাদের কোন ব্যক্তি যদি বায়াস করে তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে। আবার চোখের সামনে ভোট কেন্দ্র দখলের কোন সুযোগ নেই।তিনি বলেন, যাদের বাসায় টাকা ও স্বর্ণালঙ্কার রয়েছে তারা ব্যাংকে রাখার চেষ্টা করবেন। বর্তমান সময়ে থানাগুলোতে জনবল কিছুটা কম রয়েছে। সবাইকে সচেতন থাকতে হবে। অতীতের যে ভোট হয়েছে সেটি আর হবে না। আমরা একটি সুন্দর ভোট দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করতে চাই। সর্ব অবস্থায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।এ সময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন প্রমূখ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here