সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি করা ছাড়া আমাদের কোন কাজ নাই। আপনারা আমাদের সব ধরনের সহযোগিতা করবেন। সাংবাদিকরা চাইলে মিডিয়ার মাধ্যমে, গোপন তথ্য দিয়ে আমাদের সাহায্য করতে পারে। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই আমাদের একমাত্র লক্ষ্য। খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক রেজা সোমবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এর সভাপতিত্বে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম আরও বলেন, আপনার দলমত নিয়ে আমাদের কোন সমস্যা নেই। যে পার্টি করেন কোন সমস্যা নেই। এই মুহূর্তে খুলনা রেঞ্জের আপনার ডিআইজি, আপনার এসপি, আপনার অফিসারের শতভাগ আন্তরিকতার কোন ঘাটতি নেই। আমাদের কোন ব্যক্তি যদি বায়াস করে তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে। আবার চোখের সামনে ভোট কেন্দ্র দখলের কোন সুযোগ নেই।তিনি বলেন, যাদের বাসায় টাকা ও স্বর্ণালঙ্কার রয়েছে তারা ব্যাংকে রাখার চেষ্টা করবেন। বর্তমান সময়ে থানাগুলোতে জনবল কিছুটা কম রয়েছে। সবাইকে সচেতন থাকতে হবে। অতীতের যে ভোট হয়েছে সেটি আর হবে না। আমরা একটি সুন্দর ভোট দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করতে চাই। সর্ব অবস্থায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।এ সময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন প্রমূখ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














