যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি,জরিমানা

0
170

যশোর অফিস : যশোর শহরের পাইপপট্টি বাজারে নকল ব্র্যান্ডের পানির পাম্প বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে এম এম আলী রোডে অবস্থিত মেসার্স জেসকো ট্রেডার্সে তল্লাশি চালিয়ে মালিক মুস্তাফিজুর রহমান রিপনের বিরুদ্ধে নকল ‘মার্কুইস’ ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ষষ্ঠীতলা এলাকার একটি গুদাম থেকে ২০টি নকল পাম্প উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে বাজারের আরও পাঁচটি স্যানিটারি প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের প্রতিষ্ঠান মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেড চীনের নিংবো মার্কুইস হাই-টেক কোম্পানি লিমিটেডের ‘মার্কুইস’ ব্র্যান্ডের পানির পাম্পের একমাত্র বৈধ আমদানিকারক ও পরিবেশক। তাদের দাবি, আন্তর্জাতিক মান অনুযায়ী এই ব্র্যান্ডের ট্রেডমার্ক বাংলাদেশসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে নিবন্ধিত।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী একই নাম, লোগো ও ওয়ারেন্টি কার্ড নকল করে নিম্নমানের পাম্প বাজারজাত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here