স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং দেশের দক্ষিণাঞ্চলের পাঠক নন্দিত দৈনিক লোকসমাজ পত্রিকার প্রশাসক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রোববার প্রকাশিত বিসিবির প্রকাশিত কাউন্সিলর তালিকা থেকে বিষয়টি জানা যায়। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্তার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা যশোরে ক্রীড়া সংগঠক থেকে শুরু সর্বস্তরের মানুষের আনন্দ উচ্ছাসের বন্যা বইছে। বিশেষ করে জেলার ক্রীড়া সংগঠকরা বলছেন বিগত দিনের সীমাহীন অনিয়ম স্বেচ্চারিতাকে পদদলিত করে এই প্রথম যশোর থেকে কোন ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দেশের ক্রিকেটের পাশাপাশি যশোরের ক্রিকেটসহ সকল খেলাধুলার মান উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন। তার নেতৃত্বে যশোরের ক্রীড়াঙ্গণ নতুন ভাবে এগিয়ে যাবে এমন প্রত্যাশা যশোরের ক্রীড়া সংগঠকদের।
যশোরের বিশিষ্ঠ এবং জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ বলেন, শান্তনু ইসলাম সুমিতের মতো একজন দক্ষ সংগঠককে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা যশোর সর্বস্তরের ক্রীড়া সংগঠকরা আনন্দে উদ্বেলিত। বিগত দিনে যারা যশোর থেকে বিসিবির কাউন্সিলর হয়েছিলেন তারা নিজ জেলার জন্য কোন অবদান রাখেন নি। সেখান থেকে আমরা যশোরবাসী আনন্দিত। কথার বলার মতো মানুষ পেয়েছি। বিগত দিনে যশোর অবহেলিত এবং উপেক্ষিত ছিল বিভিন্ন রকম সুযোগ সুবিধার দিক থেকে আশা করি সেই ভাবটা এবার কেটে যাবে। তার নেতৃত্বে যশোরের ক্রীড়াঙ্গণে গঠন মূলক অনেক কিছু করতে পারবো। বিগত দিনে যশোর থেকে যারা বিসিবির কাউন্সিলর মনোনীত হয়েছিলেন তারা যশোরের ক্রিকেটর জন্য কিছুই করেননি। আশা করি অনিয়ম এবং অব্যবস্থপনাকে পাশ কাটিয়ে তার নেতৃত্বে যশোরের ক্রিকেট শুধু না সমগ্র ক্রীড়াঙ্গণ এগিয়ে যাবে। যশোর থেকে ইতিপূর্বে যারা কাউন্সিলর হয়েছেন, তাদের মধ্যে থেকে শান্তনু ইসলাম সুমিত নিশ্চিন্তে নির্দ্বিধায় নিরপেক্ষ যোগ্য ব্যক্তি । ইতিমধ্যে কাজী ইনাম আহমেদ যারা ওই কাউন্সিলর মনোনীত হয়েছিলেন তাদের কাউন্সিলর হওয়ার পেছনে অনেক অনিয়ম, অস্বচ্ছতা , স্বেচ্ছারিতা জড়িত ছিল।
জেলা ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, বিগত দিনে যারা যশোর থেকে বিসির কাউন্সিলর হয়েছেন তারা কোনদিনই যশোরের ক্রীড়াঙ্গণের সাথে সম্পৃক্ত ছিলেন না। বিশেষ করে কাজী ইনাম আহমেদের মতো ব্যক্তিরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পেশি এবং অগণতান্ত্রিক পন্থাকে পুজিকে বিসিবির কাউন্সিলর হয়ে যশোরের ক্রীড়াঙ্গণে কোন দিন পা রাখেননি। কোনদিনই তাদের পদচারণা ছিল না যশোরের ক্রীড়াঙ্গণে। কিন্তু শান্তনু ইসলাম সুমিত একজন সাবেক খেলোয়াড় এবং দক্ষ ক্রীড়া সংগঠক। তার ব্যক্তি বিসিরি কাউন্সিলর হওয়ায় আমরা যশোরের ক্রীড়া সংগঠকরা খুবই আশাবাদী। উনি যেভাবে নিয়মতান্ত্রিক ভাবে বিসিবির কাউন্সিলর হয়েছেন আশার একই ভাবে তার নেতৃত্বে আমরা সুষ্ঠু এবং পরিসলিত ধারায় যশোরের ক্রীড়াঙ্গণ পরিচালনা করতে পারবো। দেশের ক্রিকেটের মতো যশোরের ক্রিকেটসহ ক্রীড়াঙ্গণ তার নেতৃত্বে নতুন পথের ঠিকানা খুঁজে পাবে।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেক বলেন, বিগত দিনে যশোর থেকে বিসিরি কাউন্সিলর হয়েছেন আমরা ক্রীড়া সংগঠকরা জানতে পারেনি। সম্পূর্ণ রাজনৈতিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা বিসিবির কাউন্সিলর হয়েছিলেন। সেখানে নিয়ম নীতি মেনে এবং স্বচ্ছতার ভিত্তিতে শান্তনু ইসলাম সুমিত বিসিবির কাউন্সিলর হয়েছেন। আমি মনে শান্তনু ইসলাম সুমিত শুধু ব্যক্তি হিসেবে নয়, যশোরের যশোরের সর্বস্তরের ক্রীড়া সংগঠকদের প্রতিনিধি হিসেবে তিনি বিসিবির কাউন্সিলর হয়েছেন।
বিসির কাউন্সিলর শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন জােিয়ছেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বার্তা সম্পাদক শিকদার খালিদসহ লোকসমাজ পরিবারের সদস্যরা। অনুরূপ অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ প্রমুখ।














