চৌগাছা বাস মালিক সমিতির উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে যানজট নিরসন

0
123

চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে চৌগাছা বাস মালিক সমিতি। সমিতির উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী দল গত দুই বছর ধরে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করে বাজার এলাকার যান চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা পালন করছে।
জানা গেছে, চৌগাছা বাজারে দীর্ঘদিন ধরে যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতো। এ সমস্যা সমাধানে চৌগাছা বাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের উদ্যোগে ২০২৪ সালে ৩০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়। বর্তমানে তারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থানে দায়িত্ব পালন করে যানজট নিরসনে কাজ করছেন।
স্থানীয়রা জানান, স্বেচ্ছাসেবীদের উপস্থিতির কারণে বাজারের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট অনেকাংশে কমেছে এবং চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে।
এ বিষয়ে চৌগাছা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, “চৌগাছা বাজারে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত হয়। যানজটের কারণে ব্যবসায়ী, পথচারী ও যাত্রীদের দুর্ভোগ কমাতে আমরা স্বেচ্ছাসেবী কার্যক্রম চালু করেছি। আমাদের স্বেচ্ছাসেবীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের সহযোগিতায় বাজার এলাকার যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here