কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে শহিদ পরিবারের সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তার কর্মচারী অংশ গ্রহন করেন।
বুধবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনজুর মোর্শেদ, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ।
বক্তব্য রাখেন শহিদ রাকিবের বাবা লুৎফর রহমান, মা হাফেজা খাতুন, শহিদ সাব্বিরের বাবা আমোদ আলী, ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান ও আবু হুরায়রাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসার, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, পরিবেশ অধিসাপ্তরের উপ পরিচালক মুন্তাছির রহমান, ইফার আঃ রশিদ,
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি, মোমতাজুল করিম,
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারন সাধারন জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মনুসী কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সম্পাদক আঃ মজিদ বিশ্বাস,
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন জেলা জাসাস এর আহবায়ক, এম কবির, সদস্য সচিব কামরুজ্জামান লিটন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাইয়ের শহিদরা আত্মত্যাগ করেছেন। তাঁদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। শহিদদের আদর্শ অনুসরণ করেই একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও জেলা প্রশাসনের র্যালিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহাজাহান আলী, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, ঝিনাইদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখরসহ জেলা, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।














