বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের যৌথ উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

0
63

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধায়নে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)
অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের কর্মসূচি প্রকল্পের অংশ হিসেবে ঢাকা
ব্যাংক পিএলসি, যশোর ব্রাঞ্চ মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি)
প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। যশোরে অবস্থিত শিশু নিলয় প্রশিক্ষণ কেন্দ্রে ৫
সদস্য বিশিষ্ট প্রশিক্ষণার্থী নির্বাচন কমিটির দ্বারা আবেদনকারীদের মধ্য
থেকে নির্বাচিত ২৬ জন প্রশিক্ষণার্থী নিয়ে এক মাস মেয়াদী ১০০ ঘণ্টার
প্রশিক্ষণ কর্মসূচি ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। যা আগামী ৬ অক্টবার
পর্যন্ত চলবে।
এই প্রশিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে একজন উদ্যোক্তাকে (বিশেষ করে যারা
প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন) নতুন ব্যবসা শুরু করতে বা
বিদ্যমান ব্যবসাকে আরও উন্নত করতে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনে
সহায়তা করা হয়। এছাড়াও এই প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসা পরিকল্পনা,
বাজারজাতকরণ, অর্থায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বিষয় সম্পর্কে
সম্যক ধারণা লাভ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ
ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লাহ।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম,
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। ঢাকা ব্যাংকের ইভিপি
মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, ও যশোর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন
কবির।
এই যৌথ উদ্যোগ বাংলাদেশে উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক
অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত
হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here