যশোরে বাসে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

0
54

যশোর অফিস : যশোরে ‘নড়াইল এক্সপ্রেস’বাসে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তামিম ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর আমবাগান এলাকায় বিজলী এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশনের পূর্ব পাশে বাসটিতে অভিযান চালানো হয়। এসময় তামিম ইসলামের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তামিম ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী সরদারপাড়া এলাকার মিন্টু সর্দারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here