যশোর প্রতিনিধি: প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক মো. নূর ইসলামসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, যশোর জেলা শাখা।
রবিবার রাত ৮:০০ টায় প্রেসক্লাব যশোর কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিলন সেখ, সহ-সাধারণ সম্পাদক কাওসার ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নূর আলী এবং অর্থ সম্পাদক মোজ্জামেল হোসেন প্রান্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ যশোর সদর উপজেলার সভাপতি ইদ্রিস আলম, গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জুলফিকার আলী এবং শ্রমিক অধিকার পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন। এছাড়া যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ—মো. সম্রাট, আতাউল্লা সাইদ, মো. ইমন হোসেন, রাব্বি, সোয়েব, সুমন, নিখিল, হেলাল, শুভ ও রমজানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।














