নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

0
16

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নতুনবাজার এলাকার একটি সড়কের পাশে নির্মিত টিনের ঘেরা ও স্থাপনা ভাঙচুর চালিয়ে উচ্ছেদ করে স্থানীয় জনতা। স্থানীয় সূত্র জানায়, গত ১৫ অক্টোবর নতুনবাজার সড়কে স্থানীয় বাসিন্দারা ডিসিআর বাতিল এবং জমিটি ঘোষ পরিবারের নামে ইজারার দাবিতে সড়ক অবরোধ ও মানবববন্ধন কর্মসূচি পালন করেন। সে সময় স্থানীয়দের দাবির মুখে নারী সংরক্ষিত আসনের এমপি ফাহমিদা হক এবং জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী উপজেলা নির্বাহী অফিসার কে ডিসিআর বাতিলের ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের স্পষ্ট নির্দেশনা দেন। তবে নির্দেশনার এক সপ্তাহ অতিক্রম হলেও প্রশাসনিক কোনো পদক্ষেপ না দেখে বিক্ষুব্ধ জনতা স্বউদ্যোগে উচ্ছেদ অভিযানে নামে। উচ্ছেদকালে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমপি ও জেলা পরিষদ প্রশাসকের স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও প্রশাসন কেন কার্যকর ব্যবস্থা নেয়নি? বাধ্য হয়েই আমাদের এই স্থাপনা উচ্ছেদ করতে হয়েছে।” ঘটনার পটভূমি থেকে জানা যায়, উপজেলা ভূমি অফিস থেকে গোপালপুর মৌজার এসএ ৫৩ খতিয়ানের ৭২ দাগের (ভিপি ১৬৭/৭৭-৭৮) লিজ কেসে ঘোষ পরিবারের জমির একাংশ একাধিক ব্যক্তির নামে পজেশন ইজারা দেওয়া হলে বিবাদের সৃষ্টি হয়।
এ বিষয়ে চিত্তরঞ্জন ঘোষের ওয়ারেশ ব্যবসায়ী তপন ঘোষ বলেন, “জমিটি নিয়ে পাইকগাছার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (দেওয়ানি ১১১৪৮/১২) করা হলে আদালত আমাদের পক্ষে রায় ও ডিক্রি দেন। পরবর্তীতে সরকার পক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও উচ্চ আদালত নিম্ন আদালতের রায় ও ডিক্রি বহাল রাখেন।” উচ্ছেদের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে সুশীল সমাজে ব্যাপক আলোচনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here