গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ

0
3

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন।
মুক্তিযুদ্ধে অবদান রাখার পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও সংগঠনের কাজে নিরলসভাবে যুক্ত ছিলেন। ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক হিসেবে তিনি স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধাদের ঐক্য ও মর্যাদা রক্ষায় ভূমিকা রেখে আসছেন। এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন শ্রদ্ধেয় ও সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশব্যাপী খাল খনন কর্মসূচীর সময়কালে বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকিরহাট অঞ্চলে অগ্রণী ভূমিকা পালন করেন। সে সময়কালে এ অঞ্চলের সাধারণ মানুষের কাছে তিনি (নূর ক্যানেল) নামেও বিশেষ পরিচিতি লাভ করেন।
তাঁর অসুস্থতার খবরে এলাকার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নিচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর দ্রুত সুস্থতার জন্য সবাই যেন আল্লাহর কাছে দোয়া করেন। তাঁরা এলাকাবাসী, মুক্তিযোদ্ধা সহকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি এই আকুতি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here