যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগ

0
7

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই, জনগণ দেশের পরাজিত শক্তিকে কখনো মাথা তুলতে দেবে না। তারা জাতীয় ঐক্যকে বিভাজিত হতে দেবে না। তাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে দেশের স্বাধীনাত সার্বভৌমত্ব রক্ষায় একাতাবদ্ধ থাকি এবং দেশকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করি।
শনিবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃায় তিনি এ কথা বলেন। মুন্সী মেহেরুল্লাহ ময়দানে র‌্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেষে দলের জেষ্ট্য নেতা অধ্যাপক নার্গিস এবং জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এব বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে র‌্যালি বের হয়।
সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব দেখে পঁচাত্তরের পট পরিবর্তনের পর সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে তাকে বন্দীদশা থেকে মুক্ত দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলো। খালেদ মোশাররফ গংদের হাতে দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অনিরাপদ, দেশের সিপাহী জনতা বিশ^াস অনুধাবন করেছিলো। জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে বুঝেছিলেন বিপদ তাদের দ্বারাই, যারা যুদ্ধের সময় বন্ধুর ছদ্মবেশে আমাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলো। সে কারণে তিনি আধিপত্যবাধী শক্তির হাত থেকে দেশ রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরাপদ এবং নিষ্কন্টক করতে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াক আধিপত্যবাদ শক্তি সেটি মেনে নিতে না পেরে জিয়াউর রহমানকে হত্যা করে।
তিনি বলেন, কোন বহিঃ শক্তির কাছে এই দেশের মানুষ মাথা নত করেনি। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ বিরোধী শক্তিকে বিদায় করেছি। কিন্তু লক্ষ্য করছি ঐক্যের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটানোর জন্য যারা একসাথে আন্দোলন করেছি। সেই ফ্যাসিস্টের অনুচররা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। লুকিয়ে থাকা আওয়ামী লীগ প্রতি মুহুর্তে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই বিষধর সাপকে গর্ত থেকে মাথা তুলতে দেওয়া যাবে না। জিয়াউর রহমানের যে অর্ন্তভূক্তি মূলক রাজনীতি সকল মত পথের মানুষকে সাথে নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের আকাঙ্খার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।
সমাবেশ শেষে অধ্যাপক নার্গিস বেগম এবং অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি রের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here