শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন

0
6

কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্সি মোঃ নাজমুল হোসেন।মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে তিনি মসজিদ কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ইকরাম খাঁ, ইমাম হাফেজ ফুরকান আহমেদ, কমিটির সদস্য আলতাফ খাঁ, সিরাজ খাঁ, মোতাহার হোসেন, তবিবুর রহমান, ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নাজমুল হোসেন বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এখানে সকল মুসলমানের অধিকার সমান। তাই ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সকলের যত্নবান ও দায়িত্বশীল হওয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here