যশোরে গ্রামীণ ব্যাংকে আগুন

0
6

স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে ব্যাংকের প্রধান ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন গ্রামীণ ব্যাংকে এ ঘটনা ঘটে। ব্যাংকের কর্মচারীরা জানান, রাতে ব্যাংকে দায়িত্ব পালনরত অবস্থায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর থেকে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। তবে আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে ব্যাংকের কর্মী ও পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here