ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া

0
16

স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি ক্রাফট্‌স’-এর স্বত্বাধিকারিণী জনাব তনুজা রহমান। গত ১৯ নভেম্বর ২০২৬ মাইডাস ফাইন্যান্সিং পিএলসি-এর পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
‘আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২৬ ও রোকেয়া- নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্প’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতিতে ঢাকার ধানমন্ডি তে মাইডাস এর নিজস্ব ভবনের কনফারেন্স রুমে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে হস্তশিল্প, তৈরি পোষাক ও উদ্যোক্তা খাতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পাশাপাশি নারীর স্বাবলম্বিতা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকা অনুষ্ঠানে প্রশংসিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here