গার্মেন্টস শ্রমিকদের ১৭ হাজার টাকা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান,৩০ হাজার টাকা ন্যায্য মজুরির মেনে নেওয়া এবং সন্ত্রাস- নৈরাজ্য ও হকার উচ্ছেদ বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ

0
4

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত এবং
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টার সময় শহরের ১নং উকিল বারের
সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার উদ্যোগে এ সমাবেশ
অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক এবং বাংলাদেশের বিপ্লবী
কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক
কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা শ্রমজীবী
মানুষের অধিকার রক্ষার জোর দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা গার্মেন্টস
শ্রমিকরা আজ তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। দ্রব্যমূল্যের
ঊর্ধ্বগতির এই বাজারে শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে।
যেখানে সরকারি কর্মচারীদের পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন ৩৮
হাজার টাকা সেখানে শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা
দাবি করেছে। কিন্তু সরকার তাদের সেই দাবি মেনে না নিয়ে ১৭ হাজার
টাকা সর্বনিম্ন মজুরি ঘোষণা করে তামাশা করছে যা শ্রমিকরা
প্রত্যাখ্যান করেছে, আমরাও মজুরি কমিশনের এই ঘোষিত মজুরি
ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি ও অবিলম্বে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করার
দাবি জানাচ্ছি । শ্রমিকদের উপর পুলিশি হামলা বন্ধের দাবি এবং
শ্রমিক হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন নেতৃবৃন্দ এছাড়া,
কোনো প্রকার বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন ছাড়াই শহরের ক্ষুদ্র হকারদের
উচ্ছেদ করে তাদের পেটে লাথি মারা হচ্ছে, যা কোনোভাবেই মেনে
নেওয়া যায় না। পাশাপাশি দেশে চলমান সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করে
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের
প্রতি আহ্বান জানান তারা।
সিপিবি যশোর জেলার অন্যতম নেতা মহিবুল্লাহ মহিবের পরিচালনায়
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ যশোর জেলার সদস্য সচিব হাচিনুর
রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদকমণ্ডলীর
সদস্য কমরেড মিজানুর রহমান , সিপিবি যশোর জেলার অন্যতম নেতা
আব্দুর রহিম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here