খেদাপাড়া প্রতিনিধি,মনিরামপুর: মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটী গ্রামের মোছাঃ আমিনা খাতুন রাণী চলতি বছরের এইচ এস সি পরীক্ষায় মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জি পি এ-৫ পেয়েছে । যশোর শিক্ষা বোর্ডের অধিনে (আটোপাশ) ২০২১ সালের ৩০শে জানুয়ারী প্রকাশিত ফলাফলে সে জি পি এ ৫ প্রাপ্ত হয়। সে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থী ছিল। সে ২০১৮সালে অনুষ্ঠিত এস এস সি, ২০১৫ সালেরজেএসসিতে জিপিএ-৫ এবং ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষাতে (গোল্ডেন)জি পিএ-৫ পেয়েছিল। মোছাঃ আমিনা খাতুন রাণী কাশিপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রসার আই সি টি শিক্ষক ও ”‘দৈনিক যশোর” কাগজের‘ (খেদাপাড়া প্রতিনিধি) মোঃ নজরুল ইসলাম এবং খেদাপাড়া পূর্রসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রহিমা খাতুন এর মেয়ে। তারা মেয়ের সাফল্যের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেছেন। আমিনা খাতুন রাণী ভবিষ্যতে একজন সরকারি শিক্ষা ক্যাডার হতে চায়।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














