ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে চটকাবাড়িয়া ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে রাজু আহমেদ নামে এক যুবলীগের জেলা যুগ্ম আহবায়ককে ৬ মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান এই আদেশ দেন। যুবলীগ নেতা রাজু ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের মৃতঃ রুস্তম আলীর ছেলে। হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা খবরের সত্যতা স্বীকার করেন। এদিকে হরিনাকুন্ডু সরকারি বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় অন্তরা খাতুন ও শাপলা খাতুন কে পুলিশ আটক করে। পরে তাদের মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে। শাপলা পাইলট স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী তার পিতার নাম গোলাম বারী। অন্যদিকে অন্তরা খাতুন চটকাবাড়িয়া গ্রামের হাসেম আলীর মেয়ে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার খবরের সত্যতা স্বীকার করেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














