সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরার ভোমরা স্থলবন্দর থেকে বাংলাদেশে অনুমোদনহীন তিন ট্রাক ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাল জব্দ করা হয়েছে। কম রাজস্ব মূল্যের নন বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলাদেশে অনুমোদনহীন উক্ত চাল গুলো আমদানী করার অভিযোগে তা জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাষ্টমস এর যৌথ অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থলবন্দর ওপেন ইয়ার্ড থেকে উক্ত চাল জব্দ করা হয়। যার ওজন ৮৭ মেট্রিক টন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদার জানান, কম রাজস্ব মূল্যের নন বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলাদেশে অনুমোদনহীন তিন ট্রাক ভারতীয় শ্যামা চাল সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানী করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কাষ্টমসের সহযোগিতায় স্থলবন্দর ওপেন ইয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় তিনটি ভারতীয় ট্রাক ভর্তি উক্ত চাল গুলো জব্দ করা হয় ( ট্রাক গুলোর নং (ডই ২৩ই-০৩৫৫, ডই ৬৫ই-৪৭১৬, ডই ২৩ই-৬৬৩১)। যা বর্তমানে ভোমরা স্থলবন্দরের ১ নং গোডাউনে সিলগালা অবস্থায় সংরতি করে রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। তিনি আরো জানান, সিএন্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্সের নামে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের মেসার্স পলাশ ট্রেডার্স উক্ত চাল গুলো আমদানী করেছেন। ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিভাবে ধারনা করা হচ্ছে উক্ত চালগুলো ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাল। কাগজ পত্র যাচাই বাছাই ও চাল গুলো পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













