মনিরুজ্জামান জুলেট, উপকূলীয় প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার স্বাস্থ্যসেবায় অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নির্বাচিত হয়েছে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান। বৃহস্পতিবার(১ জানুয়ারি) বেলা ১টায় সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে ডাক্তার জিয়াউর রহমানকে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে ঘোষণা করেন সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্যামনগর উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী কালিগঞ্জ,আশাশুনি এবং খুলনার কয়রা উপজেলা থেকে সেবা নিয়ে থাকেন রোগীরা। হাসপাতালের অবকাঠামো এবং ডাক্তার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা চাহিদার তুলনায় তিনের একাংশ হলেও বর্তমান কর্মরত ডাক্তারদের আন্তরিকতায় সেবা পাচ্ছে এলাকার মানুষেরা। শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত হওয়ার বিষয়ে ডাক্তার জিয়াউর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন,নানা প্রতিকূলতার মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এসময় তিনি সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামকে স্বাস্থ্য কমপ্লেক্স শ্যামনগর সাতক্ষীরার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।তিনি বলেন, এ অর্জন শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স এরঅধীনস্থ সকল পর্যায়ের স্বাস্থ্য সেবা দানকারী ও শ্যামনগর বাসীর।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...













