পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ উপো করে লবন পানি উত্তোলন করায় ধান চাষীরা হতাশাগ্রস্ত

0
342

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধ ছিদ্র করে পাইপ স্থাপন করে লবন পানি উত্তোলন করে ধান চাষের তি করায় এলাকার ধান চাষীরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী কালিগঞ্জ, সাতীরা বরাবর অভিযোগ করে। পানি উন্নয়ন বোর্ড অবৈধ পাইপ স্থাপনকারী মোঃ হাফিজুর রহমানকে জরুরী ভিত্তিতে নোটিশ দিয়ে অবৈধ পাইপ স্থাপন বন্ধ ও লবন পানি উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এ নির্দেশ অমান্য করে লবন পানি উত্তোলন অব্যাহত রাখায় ধান চাষীগণ হতাশাগ্রস্ত। এলাকা সুত্রে জানা যায় শ্যামনগর উপজেলার কুলতলী-রামজীবনপুর মৌজার ২ ও ৩ নং সীটের ৪০ জন ধান চাষীর স্বারিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কালিগঞ্জ, সাতীরা বরাবর অভিযোগে উল্লেখ করেছেন বর্তমান ইরি ব্লকে ধানের ফলন ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। অপর দিকে মৎস্য চাষীগণ মাছ চাষে ব্যাপক তিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ ছিদ্র করে পাইপ স্থাপন করায় বেড়ী বাঁধের ব্যাপক তি হচ্ছে। বেড়ী বাঁধে পাইপ স্থাপন বন্ধ ও লবন পানি উত্তোলন বন্ধ করে ধান চাষে সহযোগিতা করার ল্েয পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ করা হয়। এ প্রেেিত পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে পাইপ স্থাপন ও লবন পানি উত্তোলনকারী কুলতলী গ্রামের আক্কাজ আলী গাজীর পুত্র মোঃ হাফিজুর রহমানকে পাইপের মাধ্যমে লবন পানি উত্তোলন বন্ধ করার নির্দেশ দেন। এ নির্দেশ উপো করে হাফিজুর রহমান তার কার্যক্রম অব্যাহত রাখায় এলাকার ধান চাষীরা হতাশাগ্রস্ত হওয়ায় এলাকার সুধী মহল পানি উন্নয়ন বোর্ডের হস্তপে কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here