যশোরে করোনা টিকা দিতে মানুষের আগ্রহ

0
352

মালেকুজ্জামান কাকা, যশোর : যশোরে আশানুরূপভাবে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন (টিকা) গ্রহীতার সংখ্যা লাফ দিয়ে বাড়ছে। ১০ ফেব্রুয়ারি সর্বোচ্চ সংখ্যক মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদিন গোটা জেলায় ২,৪০২ কে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে শুধুমাত্র যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ১,০২৫জনকে ভ্যাকসিন প্রদান করে রেকর্ড সৃষ্টি করেছে স্বাস্থ্য বিভাগ। মানুষজন স্বেচ্ছা প্রনোদিত হয়ে করোনা টিকা নিতে চাইছে এখানে। গতকাল ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদর্শন করতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। সেখানকার উর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্যসেবী ও ভ্যাকসিন গ্রহীতাদের সাথে কথা বলেন। সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানিয়েছেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোরে ভ্যাকসিন প্রদান উৎসব চলছে। ইতিমধ্যে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হওয়ায় মহামারি মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধারাসহ আমজনতা নিজস্ব আগ্রহে কেন্দ্রে আসছেন। কেন্দ্র গুলোতে সুন্দর পরিবেশ থাকায় সু-শৃংখলভাবে মানুষ ভ্যাকসিন গ্রহণ করছেন। স্বাস্থ্য বিভাগের প থেকে সচেতনতামূলক এবং ভ্যাকসিন গ্রহণের জন্যে ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে। এর ফলে প্রতিদিনই ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বাড়ছে। যশোরে আশানুরূপভাবে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যাবুধবার ভ্যাকসিন গ্রহণকারী উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্য অধ্যাপক আক্তারুজ্জামান, বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক কাজী মোঃ মোরছালীন, সাবেক ইন্সপেক্টর হুমায়ুন কবীর, নতুনহাট পাবলিক কলেজের অধ্য মোয়াজ্জেম হোসেন প্রমূখ। সিভিল সার্জন আরও জানান, ১০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৩,৩২৩জন অনলাইন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম ৭ থেকে ১০ ফেব্রুয়ারি চার দিনে নির্বাচিত জন প্রতিনিধি, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারী, আইন শৃংখলা রাকারী বাহিনীর সদস্য, সামরিক বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন ৪,৯২৯জন। এর মধ্যে পুরুষ ৩,৬৮৪জন ও নারী রয়েছেন ১,২৪৫জন। বুধবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ২,৪০২। তাদের মধ্যে ৭২৫ জন পুরুষ ও ৩০০ নারীকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ওই কেন্দ্রে ১০০ জনকে অনস্পট অনলাইন নিবন্ধন করে ভ্যাকসিন দেয়া হয়েছে। পুলিশ হাসপাতালে ৪০ জন পুরুষ ও পাঁচজন নারী পুলিশ সদস্য, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মেডিকেল স্কোয়াড্রনে ২১জন পুরুষ ও ছয়জন নারী, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১০২ জন পুরুষ ও সাত জন নারী ভ্যাকসিন গ্রহণ করেছেন। এছাড়াও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ৯৩ ও নারী ৫৭ জন, বাঘারপাড়ায় পুরুষ ৫২ ও নারী ১৭ জন, চৌগাছায় পুরুষ ৭৯ ও নারী ৫১ জন, ঝিকরগাছায় পুরুষ ১৮৩ ও নারী ৭৭ জন, কেশবপুরে পুরুষ ১৩৩ ও নারী ৭৪ জন, মণিরামপুরে ১৪৭ ও নারী ৩৫ জন ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ১৬৭ ও নারী ৩১ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here