কেশবপুর ব্যুরো : কেশবপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এক সাবেক কাউন্সিলর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিমের প্রার্থী বাদি হয়ে তার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান খানসহ ৫ জনকে অভিযুক্ত করে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কেশবপুর থানায় পৃথক অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল হালিম আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১০ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিম শহরের বকুলতলা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে কর্মী, সমর্থকদের নিয়ে আলোচনা করছিলেন। এ সময় ওই কাউন্সিলর মফিজুর রহমানের নের্তৃত্বে ৪ জন যুবক আতর্কিতভাবে হামলা করে। ওই হামলায় ২টি মোবাইল ফোন, ১টি বাইসাইকেলসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি সাধন করা হয়। এ ব্যাপারে বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান বলেন, আমার নের্তৃত্বে কোন হামলার ঘটনা ঘটেনি। কে বা কারা তার ওপর হামলা করেছে তাও আমি জানি না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম খান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














