স্টাফ রিপোর্টার : শহরের চাঁচড়া তেঁতুলতলা এলাকায় আইরিন সুলতানা রিনি (৩৫) নামে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর স্বামী পিয়াস তাকে পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের স্বজনদের দাবি। তার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। নিহতের ভাই গিয়াসউদ্দিন গিয়া জানান, তার বোনাই পিয়াস একজন মাদকাসক্ত। সে প্রায়ই তার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। আজ সকালে তার বোন মোবাইলফোনে তাকে জানায়- পিয়াস আজও তার সঙ্গে ঝগড়াফ্যাসাদ করছে। এরপর দুপুরে তিনি জানতে পারেন বোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে বোনের মরদেহ দেখতে পান। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মেয়ে জাফরিন (৮) জানায়, সকালে মায়ের সঙ্গে বাবার ঝগড়া চলাকালে তাকে পাশের ঘরে আটকে রাখা হয়। এরপর কী হয়েছে তা সে বলতে পারে না। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন খান বলেন, পরিবারের দাবি- তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। ওই গৃহবধূর গলা ও পিঠে আঘাতের চিহ্ন ও তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কোতোয়ালি থানার এসআই অহেদুজ্জামান বলেন, নিহতের সুরতহাল রিপোর্টের কাজ চলছে। হত্যার খবর পেয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














