নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত এক্সিম ব্যাংক ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় ৮টি খেলা অনুষ্ঠিত হয়। ষ্টেডিয়ামের দুইটি কোর্টে সকাল ৮টায় শুরু হয় প্রতিযোগিতা। বাংলাদেশ আনসার,বাংলাদেশ পুলিশ,জামালপুর,নওগা,মাদারীপুর,পঞ্চগড়,রাঙ্গামাটি, জেলা জয়ী হয়েছে। খেলায় বাংলাদেশ আনসার ৬৪-২ গোলে দিনাজপুরকে,জামালপুর জেলা ৩০-৪ গোলে গোপালগঞ্জকে,নওয়া জেলা,২৬-১১ গোলে,ঢাকা জেলাকে,বাংলাদেশ পুলিশ ৪২-৯ গোলে নড়াইল জেলাকে,দিনাজপুর ১৮-১৩ গোলে রাঙ্গামাটিকে,মাদারীপুর ২৩-২ গোলে গোপালগঞ্জকে,পঞ্চগড় ২৯-১৬ গোলে নড়াইলকে,নওগা ১৬-৮ গোলে ফরিদপুর জেলাকে এবং নওগা ১৬-৮ গোলে ফরিদপুর জেলাকে পরাজিত করেছে। মঙ্গলবার এর আগে জেলা প্রশাসক মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন,এক্সিম ব্যাংকের পরিচালক লে.কর্ণেল (অব)সিরাজুল ইসলাম (বীর প্রতীক)। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো.ফকরুল হাসান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান,টূর্ণামেন্ট কমিটির সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি মো.নুরুল ইসলাম,হ্যান্ডবল ফেডারেশনের সহকারি সাধারণ সম্পাদক মো.সালাউদ্দীন আহম্মেদ প্রমুখ।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














