নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে

0
8

কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ অনুসারে, মাদ্রাসাটির অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুস সাত্তার অবৈধভাবে গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকালে তিনি মাদরাসায় থাকা সরকারি বই বহিরাগত এক কাগজ ব্যবসায়ীর কাছে ও কয়েকটি পুরাতন বেঞ্চ স্থানীয় এক কোচিং সেন্টারের শিক্ষকের কাছে বিক্রি করেন। ১৯,২০,২১,২২, ২৩,২৪ ও ২৫ সালের নতুনও পুরাতন বই রয়েছে বলে জানা গেছে। আইন অনুযায়ী, সরকারি বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি বিধিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত বা পুরাতন সরকারি বই-খাতা বিক্রির জন্য একটি সুনিদিষ্ট আইন ও প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। সরকারি কোন মালামাল এভাবে সরাসরি বা গোপনে ব্যক্তি উদ্দোগে বিক্রি করা সম্পুর্ণ বেআইনি ও দন্ডনীয় অপরাধ।শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সরকারি বই বিতরণের পর অতিরিক্ত থাকলে সে সব বই কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়ার বিধান রয়েছে। কিন্তু ওই মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মিলে প্রতিষ্ঠানের স্টোর রুম থেকে ওজন ছাড়া এক পিকআপ বই বিক্রি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার বেশ কিছুদিন আগে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে বহিরাগত ঐ কাগজ ব্যবসায়ীর কাছে বইগুলি বিক্রি করেন। তিনি মাদ্রাসায় না থাকাকালীন বহিরাগত ঐ কাগজ ব্যবসায়ী বই গুলি নিতে আসলে মুঠোফোনে সহকারী অধ্যাপক এম এম জামিরুল ইসলামকে বই সরবরাহ করতে বলেন। সে মোতাবেক সহকারী অধ্যাপক মাদ্রাসার মালী হাফিজুর রহমানের সহায়তায় স্টোর রুম থেকে ওজন ছাড়া বই এর বান্ডিল গুলি সরবরাহ করেন। ঢাকা থেকে আসা ঐ ক্রেতা তড়িঘড়ি করে বই বান্ডিল ঢাকা মেট্রো – ২০ঃ২৪৬৮ নং পিক আপে লোড দিয়ে মাদ্রাসা চত্ত্বর ত্যাগ করে। এ মাদ্রাসায় প্রতিবছর চাহিদার চেয়ে বেশি বই নেয়া হয়। যথাযথ ছাত্র ছাত্রী না থাকায় বই থেকে যায়। অধ্যক্ষ অতিরিক্ত বই ফেরত না দিয়ে বিক্রি করার উদ্দেশ্যে স্টোর রুমে জমা রাখেন। বই বিক্রির বিষয়ে সরকারি কোন অনুমোদন আছে কিনা সহকারি অধ্যাপকের নিকট জানতে চাইলে তিনি ‘নাই’ বলে উল্লেখ করেন এবং মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষের সাথে যোগাযোগের চেস্টা করেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, তিনি ইতিপূর্বে একাধিক দূর্ণীতির অভিযোগে সাময়িক বহিস্কার হন এবং আত্মসাতকৃত টাকা ফেরত দিয়ে স্বপদে পুনঃবহাল হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here