কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার সকালে তালা উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে সাতক্ষীরা জেলায় আম্ফান সংঘটিত উপকূলীয় বাঁধ ভাঙা প্লাবন ও জলাবদ্ধ সমস্যায় ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসন প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমীন, শাহনেওয়াজ তানভীর, বাপ্পী দত্ত রায়, সজীব তালুকদার, আশাশুনী সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ও সাতক্ষীরা সদরের ধুলিহর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রমুখ। সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের অধ্যাপক হাসেম আলী ফকির। এ সময় ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকাসহ কিছু ডকুমেন্টেশন প্রধান অতিথির হাতে তুলে দেয়া হয়। উক্ত মতবিানময় সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, পানি কমিটির নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













