এস এম মজনু, পাটকেলঘাটা, সাতক্ষীরা থেকে ॥ পাটকেলঘাটায় সরকারী কবরস্থানের প্রাচীরে বসে নিষিদ্ধ মরণ নেশা ফেন্সিডিল, গাঁজা বিক্রয় করছে। পত্র পত্রিকায় লেখা লেখির পরেও প্রশাসনের এই পর্যন্ত টনক নড়েনি। তাহলে এরা কি ব্যবসা চালিয়ে যাবে ? এমন প্রশ্ন সচেতন মহলের। সন্ধ্যার পর থেকে আশেপাশের বাসাবাড়ির লোকজন বিক্রয়কারীদের যন্ত্রণায় এলাকায় বাসাবাড়ির ভদ্র লোকেরা যাতায়াত করতে পারছে না। এসব ফেন্সিডিল গাঁজা ব্যবসায়ীরা জেল ফেরত। এদের নামে কোর্টে মামলা ঝুলে রয়েছে ৮-১০ টা পর্যন্ত। জামিনে থাকলেও ব্যবসা থেমে নেই। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, গরুহাটার উত্তর পাশে সরকারী কবরস্থানে জায়গাটা নির্জন স্থান। সন্ধ্যার পর ঐস্থানে অন্ধকারে ঢাকা থাকে। সেই সুযোগে অবৈধ ফেন্সিডিল ব্যবসায়ীরা নির্জন স্থান বেছে নিয়ে এরা এলাকায় ফেন্সিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার মুখ চেনা ছাড়াও অপরিচিত লোকের আনাগোনা। এদের ব্যাপারে ভয়ে কেউ কোন কথা বলতে সাহস পায় না। এতে করে এলাকার যুব সমাজ থেকে মধ্য বয়সের লোকেরা এই নেশায় আসক্ত হচ্ছে। নেশার টাকা যোগাতে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ করছে। এতে করে প্রায়ই পাটকেলঘাটাসহ আশপাশের গ্রামগুলোতে গরু চুরি ছাড়াও ছোটখাট চুরি সংঘটিত হচ্ছে। এব্যাপারে সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...












