এস এম মজনু, পাটকেলঘাটা, সাতক্ষীরা থেকে ॥ পাটকেলঘাটা দলুয়া ১০ কিলোমিটার সড়কের দুধারে বিভিন্ন ধরনের গাছ গত আম্ফান ঝড়ে বিভিন্ন স্থানে ভেঙে সড়কের পাশে পড়ে রয়েছে । এছাড়া অনেক গাছ শুকিয়ে খাড়া অবস্থায় থাকায় যেকোন মুহুর্তে ভেঙ্গে পড়ে দূর্ঘটনায় যানবাহন ও পথচারীদের জীবন নাশের আশংখা রয়েছে। সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত মে মাসে আম্ফান ঝড়ের পর থেকে এই ছয় মাস পর্যন্ত বন বিভাগ এইসব গাছ কাটার কোন পদক্ষেপ নেয়নি। জেলা পরিষদ যে ভূমিকা নিয়েছে সেটা দায়সারা। যানবাহন পথচারীরা জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। পাটকেলঘাটা দলুয়া ১০ কিলোমিটার রাস্তার মধ্যে শত শত গাছ শুকিয়ে গেছে। আবার অনেক স্থানে কিছু গাছ হেলে রয়েছে। এরমধ্যে কালজাম, বাবলা, মেহগনি, শিশু, নিম, চিরচিড়া সহ বিভিন্ন প্রজাতির এসব গাছ। এব্যাপারে এলাকাবাসীর কয়েকবার জেলা পরিষদ ও বনবিভাগ কর্মকর্তা ও কর্মচারীদের নিকট দরখস্তও দিয়েছে। অদ্যবধি আজ পর্যন্ত এসব গাছ কাটার কোন টেণ্ডার দেয়নি। তাই অতিদ্রুত দলুয়া পাটকেলঘাট রোডের ১০ কিলোমিটার রাস্তার দুপাশে ঝুঁকিপূর্ণ শুকিয়ে যাওয়া গাছগুলো টেন্ডারের মাধ্যমে কাটার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে সচতেন মহল।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...












