মোংলা প্রতিনিধি : মোংলায় কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন থেকে আনা একটি জীবিত হরিনসহ এক চোরা শিকারীকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বন সংলগ্ন লাউডোব খেয়া ঘাট এলাকা থেকে কিনারে নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে তাকে আটক করা হয়। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সুত্রে জানায়, গোপন সংবাদ পেয়ে দাকোপের লাইডোপ এলাকা থেকে হরিনের মাংস পাচার হচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়। রাত ২টার দিকে এক ব্যাক্তি লাইডোপ খেয়া ঘাটের কিছু দুড়ে দাড়িয়ে থাকতে দেখে কোষ্টগার্ড। এসময় কোষ্টগাপর্ডের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা কালে মোঃ শাকিল সরদার (১৯) নামের এক চোরা শিকারীকে আটক করে। পরে তার পাশ থেকে একটি মায়াবী জীবিত হরিন ও হরিন দরার ফাদঁ উদ্ধার করা হয়। আটক শকিল সরদার দাকোপ থানার বানিয়া শান্তা ইউনিয়নের ভোজন খালী গ্রাম এলাকার ইমাদুল সরদারের ছেলে বলে জানায় কোষ্টগার্ড। জানা যায় আটককৃত চোরাকারবারীর মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা সুন্দরবনের প্রাণী সম্পদকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত হরিণ ও আটককৃত চোরা শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুন্দরবনের ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী শিকার রোধসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম অপোরেশন কর্মকর্তা এম মাজহারুল হক।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...













