যশোর প্রতিনিধি : যশোর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অনুষ্ঠান হয়েছে। কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সিসিটিএস মিলনায়তনে আলোচনা ও সংবর্ধনা প্রদান করা হয়। সকালে কলেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে নারী দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। পরে মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক সকিখা খাতুনের সভাপতিত্বে সিসিটিএস মিলনায়তনে মুক্তিযুদ্ধ মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন নির্বার্হী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার। আরও বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, সনাক সভাপতি সুকুমার দাস, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, শিাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান, উইমের এন্ড ই কমার্স ফোরাম যশোরের নেত্রী মিছ ফারজানা, এফবিএবি কর্মকর্তা আবিদুর রহমান ও এনজিও ব্যক্তিত্ব জাকিয়া সুলতানা। আলোচনা শেষে করোনা কালে যশোরে যে সকল নারী বিশেষ অবদান রেখেছেন তাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা খাতুন, এনজিও ব্যক্তিত্ব ডক্টর আঞ্জেলা গোমেজ, পিংকুরীতা বিশ্বাস, মেরিনা আক্তার, অর্চনা বিশ্বাস, বিথিকা সরকার, লিপিকা দাশগুপ্ত, জাকিয়া সুলতানা, সাংবাদিক তহমিনা বিশ্বাস এবং এনজিও কর্মকর্তা আবিদুর রহমান।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














