শেখ আব্দুল করিম কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে কর্মসূচি প্রনয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। কালিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ রওশান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারন সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসনে ছোট, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহাবুবর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমান, কালিগঞ্জ প্রেসকাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, বিষ্ণপুর চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ধলবাড়িয়া চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মিলন কুমার ঘোষ প্রমুখ। যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১০ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ সূর্য্যদয়ের সাথে সাথে তোপধ্বর্নী, সরকারী বে-সরকারী সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় কালিগঞ্জ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন, মসজিদ, মন্দির, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠান, ১০ দিন ব্যাপী ১০টি চলচিত্র প্রদর্শন, উম্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে রচনা প্রতিযোগীতা সহ ২৬ মার্চ মাহান স্বাধীনাতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। অনুষ্ঠানে বাস্তবায়নে উপকমিটি গঠন করা হয়েছে।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...













