ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছায় সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কপোতাক্ষ সাহিত্য পরিষদের আয়োজনে বাঁকড়া জে,কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দুই পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কপোতাক্ষ সাহিত্য পরিষদের সভাপতি মুহাঃ আবুল কালাম আজাদ। প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের সাবেক পরিচালক, কবি ও সাহিত্যিক মোহাম্মদ শামসুজ্জামান। মূখ্য আলোচক ছিলেন ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. সন্দীপক মল্লিক। আলোচক হিসেবে ছিলেন যশোর সরকারী সিটি কলেজের সহকারী অধ্যাপক কবি ড. সবুজ শামীম আহসান। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বাঁকড়া কপোতাক্ষ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি হেলাল আনোয়ার। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব কওছার আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবি, সাহিত্যিক ও গবেষক অধ্যাপক সফিয়ার রহমান, কবি ও সাহিত্যিক বিএসএম আলী আকবর, কবি ও সাংবাদিক আহমেদ জহুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার। বিকালে কপোতাক্ষ সাহিত্য পরিষদের পক্ষ থেকে ৯জন গুনী ব্যক্তিকে গুণীজন সন্মাননা প্রদান করা হয়। সম্মামনা সনদ ও ক্রেস্ট প্রাপ্তরা হলেন, শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ড. বদরউদ্দীন (মরণোত্তর), সাহিত্যে বাংলাদেশ রেলওয়ের সাবেক পরিচালক, কবি ও সাহিত্যিক মোহাম্মদ শামসুজ্জামান, সাহিত্যে কবি হাসান ওয়াহিদ, সাহিত্যে ড. সবুজ শামীম আহসান, সাহিত্যে বিএসএম আলী আকবর, সাহিত্য ও গবেষণায় গাজী আজিজুর রহমান, সম্পাদনা ও লালন গবেষণায় সুমন শিকদার, বাঁকড়ার আলো সাহিত্য সন্মাননা দ্রোহের কবি অমিতাভ মীর এবং কবি ও সম্পাদক সৌহার্দ সিরাজ। সমাপনি বক্তব্যে অনুষ্ঠান ও কপোতাক্ষ সাহিত্য পরিষদের সভাপতি মুহাঃ আবুল কালাম আজাদ বর্তমান সরকারসহ বাংলা একাডেমীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, বরেন্য কথা সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেনকে দেশের সর্বচ্চ পদকে ভুষিত করন, লিটন ম্যাগাজিন এ রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা প্রদান, কবি সাহিত্যিকদের সম্মানি ভাতা প্রদানসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














