মাসুদ পারভেজ ভ্রাম্যমাণ প্রতিনিধি : জৌলুসপূর্ণ জীবনের হাতছানি উপো করে খেটে খাওয়া দিন মজুর গরিব, দুঃখি মানুষের সেবা করে চলেছে রূপদিয়ার সন্তান ডাক্তার তৌসিফ হাসান ইমরান। গত এক বছর ধরে নিভৃতে এধরনে প্রসংশনীয় কর্মকান্ড চালিয়ে আসলেও সম্প্রতি গরিবের ডাক্তার হিসাবে বেশ পরিচিতি পেয়েছে রূপদিয়ার পল্লী চিকিৎসক আবেদুর রহমানের ছেলে ইমরান পুরো নাম তৌসিফ হাসান ইমরান ২০১৭ সালে…. মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। নিজ অঞ্চলের সাধারণ মানুষের কথা চিন্তা করে যশোর সদর উপজেলার রূপদিয়ায় নিজের প্রতিষ্ঠিত মেডি জোন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে স্বল্প ও বিনামূল্যে রোগীসেবা প্রদান করে আসছে। সে যশোর শিশু হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে ২০১৯ সালে যোগদান করেন। ডাক্তার তৌসিফ হাসান বলেন এটা মুলতঃ আমার পিতা আবেদুর রহমানের স্বপ্ন। আমাদের এলাকায় অনেক এমবিবিএস পাশ করা ডাক্তার রয়েছে কিন্তু তারা কখনো’ই এ অঞ্চলের গরীব-দুঃখী মানুষ কে নিয়ে ভাবেনা বা তাদের জন্য কিছু করারও মন-মানুষিকতা পোষণ করে এগিয়ে আসেনি। আমার বাবার লালিত স্বপ্ন আমরা দু’ভাইবোন যেন সকল ধরনের প্রলোভনের উর্দ্ধে থেকে এলাকার খেটে খাওয়া মানুষের জন্য নিজেদের’কে মানবসেবায় আত্মনিয়োগ করি। সেই মানুষিকতা থেকে মূলত মানুষের পাশে দাড়ানো। আমার ছোট বোনও এবার আদ্ব-দ্বিন সখিনা মেডিকেল কলেজ থেকে বের হয়ে আমার মত সেও এলাকার মানুষের সেবা করে নিজেকে আত্মনিয়োগ করতে চাই। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী বলেন রূপদিয়া অঞ্চলে অনেক ডাক্তার রয়েছে তারা সবায় এলাকার বাইরে চলেগেছে। কিন্তু ইমরানের মত মানুষিকতার ডাক্তার রূপদিয়ার ইতিহাসে প্রথম। আমরা তার এই মহানুভবতা’কে স্বাধুবাদ জানায়।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...













