মোংলা প্রতিনিধি : সিডর, আইলা আর আম্ফান’র মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা বন্দর সংলগ্ন উপকুলের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকার জেলে ও বাসিন্দাদের মধ্যে নতুন আতঙ্ক এখন ঘূর্ণিঝড় ইয়াস। প্রবল এই ঘূর্ণিঝড়টি আঘাত হানলে উপকুলীয় এলাকার মানুষের ব্যাপক য়-তির আশংকা করা হচ্ছে। তবে কোষ্টগার্ড, বন্দর ও উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সকল ধরণের প্রস্তুতিই নেয়া হয়েছে এ অঞ্চলের মানুষের জন্য। সকাল থেকে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজ ও পশুর চ্যানেলে থাকা লাইটার ও কার্গো জাহাজসহ সকল নৌযান সমুহকে নিরাপদে সরিয়ে নিতে নির্দশনা দিয়েছে বন্দরের হারবার বিভাগ। কন্টোল খোলা হয়েছে বন্দরের দুইটি স্থানে। ঘুর্রিঝড় ইয়াস বন্দরের উপকুলীয় এলাকায় আঘাত হানলে তৎক্ষনিত ভাবে মানুষের জানমাল ও বন্দরের সকল স্থাপনা রক্ষায় ইতি মধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানায় বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এছাড়া, নৌবাহিনী, কোষ্টগার্ড ও বন বিভাগ তাদের জলযানগুলো বন্দর জেটিসহ বিভিন্ন এলাকায় নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিব উল আলম জানান, সাগর ও পশুর চ্যানেল প্রচন্ড উত্তল। সাইকোন সম্পর্কে বিভিন্ন সচেতনতা মুলক প্রচারনার পাশা-পাশী উপকুলীয় এলাকার হতদরিদ্্র ও অসহায় মানুষদের নিরাপদ আশ্রায় পৌছানো ও জরুরী ত্রান সামগ্রীর ব্যাবস্থা নিশ্চিত করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ঘুর্নিঝড় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি মেডিকেল টিমসহ বন্যাদুর্গতদের জন্য খাবার সরবরাহের জন্য পৃথক পৃথক টিম গঠন করা হয়েছে। এছাড়াও ইয়াস পরবর্তী উদ্ধার অভিযান ও ত্রান বিতরনের জন্য একটি কার্গো জাহাজ ও ১০টি ট্রালার প্রস্তুত রেখে মোংরা কোস্টগার্ড পশ্চিম জোন। মঙ্গলবার সকাল থেকে বন্দর জুড়ে দুর্যোগ পুর্ন আবহাওয়া বিরাজ করছে। তাই কোষ্টগার্ড সদস্যরা সকাল থেকেই সুন্দরবন সংলগ্ন সকল জেলেদের দ্রুত সরিয়ে নিরাপদে যাওয়া জন্য মাইকিং মাধ্যমে সতর্ক করেছে। কোষ্টগার্ড বলছে, নৌ-পথে মানুষদের নিরাপদে সড়িয়ে আসার জন্য তাদের ১২টি ষ্টেশনে বড় ৪টি জাহাজসহ ২০টি জলযান প্রস্তুত রেখেছে। ঘুর্নিঝড় মোকাবেলায় যে কোন পরিস্থিেিত তাদের সদস্যরা দুর্যোগ কবলীত মানুষদের খাদ্য সামগ্রীসহ মেডিকেল টিম নিয়ে প্রস্তুত রয়েছে। অপরদিকে, মোংলা উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার পক্ষ থেকে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)’র ১৩২০ জন সেচ্ছাসেবক তাদের সাংকেতিক যন্ত্রপাতীসহ সিগনাল, উদ্ধার, আশ্রয়, প্রাথমিক চিকিৎসা ও ত্রান বিতরনের জন্য তাদের কাছে তাকা সকল সরঞ্জামাদী নিয়ে প্রস্তুত রয়েছে। এতি মধ্যে মোংলা উপকুলীয় চরাঞ্চলের মানুষদের ঘুণিঝড় ইয়াস সংক্রান্ত তথ্য সার্বক্ষনিক তাদের কাছে পৌছে দিচ্ছে এ সেচ্ছাসেবকরা।
Home
খুলনা বিভাগ ঘুর্নিঝড় ‘ইয়াস’ আতঙ্কিত মোংলার উপকুলবাসি উদ্ধার কাজে কোস্টগার্ডের প্রস্তুত ২০টি জাহাজ
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













