সুন্দরবন উপকুলীয় প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ইয়াসে তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া শ্যামনগর ,আশাশুনি, কয়রা উপজেলার অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ড্রিম লাইটার। একদিকে বিশ্বকে থমকে দেওয়া কোভিড-১৯ অন্যদিকে ইয়াসে তান্ডবে অঞ্চলের মানুষকে করে তুলেছে বিপর্যস্ত। এ বিপর্যয়ে মানুষের সুপেয় পানি সরবরাহে ড্রিম লাইটার প্রতিদিন 4000-5000 লি. পানি 400-500 পরিবারের মাঝে বিতরণ করছে সংস্থাটি। এছাড়া বিশ্ব মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ হতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্থদের মাঝে তুলে দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি চাল, ডাল, তেল, আলু, সবজি, লবন,সাবান ও মাস্ক এবং খাবার স্যালাইন। ড্রিম লাইটার-এর নির্বাহী পরিচালক ভূধর চন্দ্র পাইক জানিয়েছেন, ইয়াসে ক্ষতিগ্রস্থ ও কোভিড-১৯ এ গৃহবন্দী মানুষের সহায়তার নিমিত্তে এই ত্রাণ কার্যক্রম। যা প্রাথমিক পর্যায়ে১০০০ পরিবারকে দেয়া হবে। এছাড়া প্লাবিত অঞ্চলে মানুষের পানিকষ্ট দূর করতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














