মহম্মদপুরে মাথাবিহীন লাশ উদ্ধার

0
328

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামের দক্ষিণপাড়া মেইন সড়কের পাশ থেকে আজিজুর রহমান (৩২) নামের এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ। (৬ জুন) রোববার সকালে এই ব্যক্তির এক পা ও মাথাবিহীন মরা দেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের পিছনে একটি কালো দাগ দেখে আজিজুরকে শনাক্ত করে তার পরিবারের লোকজন।
সুত্র জানাই, এদিন সকালে স্থানীয় লোকজন মেইন সড়কের পাশে একটি কোয়ার মধ্যে বস্তাবন্দি লাশ দেখে পুলিশকে খবর দেয়। মহম্মদপুর থানা পুলিশ এসে বস্তার মধ্যে মাথাবিহীন দেহ ও এক পা উদ্ধার করে। মাথা এবং অন্য পায়ের সন্ধান পাওয়া যায়নি। এ সময় সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) হাফিজুর রহমান ও ওসি তারক বিশ^াস ঘটনা স্থানে উপস্থিত থেকে মৃত্যু ব্যক্তির মরা দেহ উদ্ধার করে। পরে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর উদেশ্যে মহম্মদপুর থানায় নিয়ে আসে। নিহতের বড় মামা উপজেলার বানিয়াবহু গ্রামের বাসিন্দা বানিয়াবহু আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মোঃ আমানুল্লাহ জানান, তার ৬ বছর বয়সের সময় নিহত আজিজুরের পিতা-মাতা মারা যায়। তারা দুই ভাই দুই বোন। আমাদের কাছেই সে বড় হয়েছে। আজিজুরকে কামিল ও রাষ্ট্রবিজ্ঞানে মাষ্টার্স পাশ করে একটি ঔষুধ কোম্পানিতে চাকুরী নিয়ে মাগুরা জেলায় কর্মরত ছিলো। প্রায় ৫ বছর আগে জেলা সদরে ইছাখাদা এলাকায় বিয়ে করে। শশুরবাড়ী সুত্রে জানা যায়, মির্জাপুর এলাকার একটা ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকতো। ঘটনার আগের দিন (৫ জুন) সকাল ৭ ঘটিকায় কোম্পানির কাছে যশোরের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। ঐদিন দুপুর ১ টার সময় থেকে আজিজুরের সাথে ফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায় অতঃপর পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়। এ বিষয়ে অফিসার ইনচার্জ তারক বিশ^াস বলেন, স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। তার একটি পা ও মাথা এখনো পাওয়া যায়নি। তবে উদ্ধারের চেষ্টা চলছে। কি কারণে মারা হয়েছে সেটিরও উদঘাটনের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here