যশোর ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দুই মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যুর সংখ্যাও আগের দিনগুলোর তুলনায় কিছুটা কমেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, রোববার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে এক লাখ ১৪ হাজার ৪৬০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় ২৬৬৭ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলের প্রথমদিকে ভারতজুড়ে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক শনাক্ত লাখ ছাড়িয়ে আরও উপরে উঠতে শুরু করে, মে মাসের প্রথমদিকে একদিনে চার লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্তের বিশ্বরেকর্ডও করে দেশটি। দৈনিক শনাক্ত টানা কয়েকদিন চার লাখের ওপরে থাকলেও পরে নতুন আক্রান্তের সংখ্যা ধাপে ধাপে কমতে শুরু করে, সেই ধারা এখনও অব্যাহত আছে। নতুন আক্রান্তদের নিয়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৮৮ লাখ নয় হাজার ৩৩৯ জনের দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৪৬ হাজার ৭৫৯ জনের। দেশটির রাজ্যগুলোর মধ্যে ৫৮ লাখ ১৯ হাজারেরও বেশি রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলো হল কর্নাটক, কেরালা, তামিলনাডু, অন্ধ্র প্রদেশ ও উত্তর প্রদেশ। জানুয়ারিতে দেশটিতে টিকাদান কর্মসূচী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৩ কোটিরও বেশি লোককে টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে টিকা নেওয়ার জন্য উপযুক্ত সব নাগরিককে এ কর্মসূচীর আওতায় আনার ল্য নিয়েছে দেশটির সরকার। কিন্তু এ কর্মসূচীতে এখন যে দুটি টিকার ডোজ ব্যবহৃত হচ্ছে রাজ্যগুলোতে সেগুলোর ঘাটতি অব্যাহত আছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা গত বছরের ১৯ ডিসেম্বর এক কোটি ছাড়ায়, এরপর মাত্র সাড়ে চার মাসের মধ্যে ৪ মে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যায়; আর এখন ৬ জুন দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা পৌনে তিন কোটিরও বেশি। তারপরও স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, দেশটিতে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













