মাগুরায় সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎশ্রমিক নিহত

0
331

মাগুরা প্রতিনিধি : মাগুরায় যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে জামাল সরদার (২৫ ) নামে এক বিদ্যুৎশ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল দশটার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎশ্রমিক জামাল যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের এনায়েত সরদারের ছেলে। মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, মাগুরা থেকে একটি নসিমনযোগে কিছু বৈদ্যুতিক পিলার শ্রীপুরের ঘসিয়াল গ্রামে নেওয়া হচ্ছিল। মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় মাগুরা থেকে ফরিদপুরমুখী একটি যাত্রীবাহী লোকাল বাস পেছন থেকে নসিমনটিকে ধাক্কা দেয়। সে সময় জামাল সরদার (২৫ ) নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন নসিমনে থাকা পাঁচ শ্রমিক। তপন (২৪) নামে গুরুতর আহত এক শ্রমিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালের মরদেহ মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here