মোংলা প্রতিনিধি : সুন্দরবন থেকে বাঘের আক্রমনের শিকার হওয়া একটি মায়া হরিন (বার্গিন ডিয়ার) লোকালয় থেকে উদ্ধার করেছে বন বিভাগ। ১০ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারি বাজার সংলগ্ন দুলালের বাড়ি থেকে বাঘের আক্রমণের শিকার হওয়া আহত হরিণ উদ্ধার করা হয়। বন রক্ষীরা নিবির পর্যবেক্ষন ও প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাকে বনে অবমুক্ত করে। আহত হরিনটি মোংলা উপজেলা চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজার সংলগ্ন দুলালের বাড়ির পাশের বাগানে যন্ত্রনায় কাতরাচ্ছিল। এসময় দুলাল হরিনটি দেখে বন রক্ষীদের খবর দেয় । উদ্ধার কর্মিরা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করে দেয়। চাদপাই রেঞ্জ’র বন রক্ষী মিজানুর রহমান জানায়, ধারনা করা হচ্ছে, ৪/৫ দিন পুর্বে হরিনটিকে বাঘে আক্রমন করেছিল। গায়ে বাঘের নখ ও দাতের আঘাতের চিহ্ণ রয়েছে। চিকিৎসা শেষে সুস্থ করে পুনরায় বনের গহিনে হরিনটিকে অবমুক্ত করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














