যশোর ডেস্ক : ভারতে করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। এছাড়া একদিনে স্স্থু হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬২৮ জন রোগী। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩ জনে। আর শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১০৫ জনে। আর মোট সুস্থ হলেন ২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ১০০ জন। বুধবার (১৬ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯ লাখ ৩০ হাজার ৯৮৭টি নমুনা পরীা করা হয়। এতে ৬২ হাজার ২২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নমুনা পরীার হিসাবে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। এ নিয়ে টানা ৯ দিন দেশটিতে শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এ রাজ্যে ১ হাজার ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রাজ্যটিতে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৫২ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৭৬ জন। একদিনে মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে তামিল নাড়ু। এ রাজ্যে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। একই সময়ে শনাক্ত ১১ হাজার ৮০৫ জন। আর সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৬৯ জন। এছাড়া কেরালায় ১৬৬ জনের মৃত্যু এবং ১২ হাজার ৪৬ জন রোগী নতুন শনাক্ত হয়েছেন। আর এ রাজ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৩৬ জন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













