নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল জেলা কারাগারে এই প্রথম বন্দিদের সন্তানদের পরীায় ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ নগদ টাকা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলে সারাদেশের ন্যায় বুধবার (২৩জুন) বিকাল সাড়ে ৫টায় নড়াইল কারাগারের বন্দিদের সন্তানদের মধ্যে ‘বঙ্গবন্ধু বৃত্তি’ প্রদান করা হয়েছে। বন্দি কাজল মোল্যা, খায়ের শেখ এবং ইতিমধ্যে কারামুক্ত টনি মোল্যা, শাহিনুর শেখ ও দৈনিক গ্রামের কাগজের লোহাগড়া প্রতিনিধি সাংবাদিক শাহজাহান সাজু’র হাতে এ টাকা তুলে দেন ডেপুটি জেলার মঈনুল হক আল মামুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান কারারী জাহিদুল ইসলাম, শাহীন গাজী (কারা সিআইডি) কারারী ফারুক হোসেন, আল আমীন, সোহান মোল্যা, আমিনুর রহমান ও শাহনেওয়াজ প্রমুখ। এ বিষয়ে ডেপুটি জেলার মঈনুল হক আল মামুন বলেন, কোনো পরিবারের অভিভাবক যখন কারাগারে বন্দি থাকে, তখন পরিবারের মাঝে অন্ধকার নেমে আসে। এর বাইরেও পরিবারের সদস্যদের মধ্যে নানা ধরনের প্রতিকূলতা থেকে যায়। এসব প্রতিকূলতাকে উপো করে যারা জেএসসি কিংবা এসএসসিতে ভালো ফলাফল অর্জন করেছে, মূলত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদেরকে এক হাজার টাকা করে দেয়া হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














