লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৭ শত ৬৫ পিচ ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদককারবারীকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ জুন) ভোর রাতে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে লোহাগড়া থানা ভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা জানান, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন এর নেতৃত্বে এসআই সুমন হাওলাদার এবং এএসআই বিল্লাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ টিম থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। শনিবার ভোর রাতে নড়াইল- কালনা মহাসড়কের নিরিবিলি পিকনিক স্পটের প্রধান গেটের সামনে দুজন ব্যক্তি সিএনজি গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি দেখে দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ এ সময় ওই দুজনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তিতে ঘটনাস্থলেই নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের মোঃ আলী হোসেন মোল্যার ছেলে মোঃ সাজ্জাদুর রহমান সেলিম(৪০) এর পরিহিত জিন্সের প্যান্টের পকেটে কসটেপ দিয়ে মোড়ানো থাকা ১৯শত পিচ হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট এবং কক্সবাজার জেলার উখিয়া থানার নালবনিয়া (পালংখালী) গ্রামের মোঃ জাহেদ আলমের ছেলে মোঃ ইউনুস মোল্যার(২৮) জিন্সের প্যান্টের পকেটে কসটেপ দিয়ে মোড়ানো থাকা ১৮শত ৬৫ পিচ হালকা গোালাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, গ্রেফতারকৃতদের নামে লোহাগড়া থানায় শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাললা নং-২৬। গ্রেফতারকৃত সাজ্জাদুর রহমান সেলিমের নামে মাদক মামলা সহ ৭ টি মামলা রয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














