মোংলা প্রতিনিধি : মোংলায় লকডাউন বা কঠোর বিধি নিষেধের আরোপ করলেও কোন কিছুতেই অনুকুলে আসছেনা মহামারী করোনা ভাইরাস সংক্রমন। ২৪ ঘন্টার ব্যবধানে মোংলায় করোনা রোগীর শনাক্তের হার অস্বাভাবিক হারে বেড়েছে। ৩১ জনের নমুনা পরীায় ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৫ শতাংশ। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের প্রধান ডাঃ জীবিতেষ বিশ্বাস। করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী হওয়ায় ২৪ জুন ভোর থেকে চলমান কঠোর বিধি নিষেধ আরও সাত দিন বাড়ানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। গত তিন দিনের ব্যবধানে অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আতংঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সরকারি হাসপাতালের করোনা ডেডিকেটেড আইশোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ৭জন রোগী। ৫২২জন আক্রান্তের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ শ ১৫জন। এদিকে উপজেলা, কোষ্টগার্ড ও মোংল থানা প্রশাসনের নিষেধাজ্ঞা কাউকেই মানতে দেখা যায়নি। দোকানপাট খোলা রয়েছে, এমনকি যান চলাচলও ছিল আগেরমতো স্বভাবিক।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














