ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ চুকনগরে গাছ থেকে পড়ে পয়ষট্রি বছরের বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে। রবিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান বাবলু জানায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের (কাকুরপাড়া) মৃত আসবর আলী মোড়লের পুত্র লুৎফার রহমান মোড়ল (৬৫) জামের ব্যবসা করার সুবাদে জামসহ একটি গাছ ক্রয় করে গত ২৫জুন উক্ত গাছে উঠে জাম পাড়তে থাকে। এসময় নিজের অসাবধানতাবশতঃ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দূর্ঘটনায় তার হা, পা ভেঙে যাওয়াসহ বুকের পাজড় চুর্ণবিচুর্ণ হয়ে যায় এবং মাথা দিয়ে প্রচন্ড রক্ত রণ হয়। গত দুই দিনে চিকিৎসকরা তার অবস্থার কোন উন্নতি করতে পারেনি। রবিবার সকালে (২৭জুন)খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













