সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের কুখরালী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে পুকুরে বিষ প্রয়োগ অর্ধলক্ষাধিক টাকার মাছের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার জমা দেয়া হয়েছে। শনিবার গভীর রাতের কোন এক সময় কুখরালি আমতলা এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। আব্দুল হাকিমের ছেলে শহীদুজ্জামান শিমুল জানান, কুখরালী গ্রামের মোহাব্বত আলীর ছেলে আলতাবুল ও এরশাদ আলীর ছেলে সাবুর আলীর সাথে তাদের দীর্ঘদিন যাবত পৈাত্রিক সম্পত্তি নিয়ে গোলযোগ চলছিল। আলতাবুল ও সাবুর আলী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছে। তাদের পৈত্রিক সম্পত্তি কোনভাবে তারা দখল করতে না পেরে পুুকুরে বিষ প্রয়োগ করে এই আর্থিক ক্ষতি সাধন করেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করেছেন। তিনি জানান, তাদের পুকুরে এ বছরই রুই, কাতলা ও তেলাপিয়াসহ দেশীয় বিভিন্ন প্রজাতের মাছ চাষ করেছের। কিছু দিনের মধ্যেই মাছগুলো ঘেরে ছাড়ার উপযোগী হয়ে উঠতো। তিনি আরও জানান, শনিবার রাতে আলতাবুল, তার স্ত্রী মইফুল ও মামলাবাজ সাবুর আলীকে পুকুরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর রবিবার সকাল থেকেই পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে তাদের অর্ধলক্ষাধিক টাকার মাছের তি হয়েছে। এ ঘটনায় থানায় তিনি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার জমা দিয়েছেন। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, এজাহারটি পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













