কপিলমুনি প্রতিনিধি ঃ কপিলমুনিতে বুদ্ধি প্রতিবন্ধী রুহুল আমিনের প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ভাতার টাকা দীর্ঘ ১ মাস পর উদ্ধার করেছে থানা পুলিশ। জিডির সূত্র ধরে প্রশাসন মাত্র ৩ দিনের মধ্যে টাকা উদ্ধার করতে সম হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীর বক্তব্যে, জিডি ও থানা প্রশাসনের মাধ্যমে জানাগেছে, পাইকগাছা উপজেলার সলুয়া গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী রুহুল আমিন গাজী (৩৮) সরকারী ভাবে প্রাপ্ত প্রতিবন্ধী ভাতার ৪ হাজার ৫ শত ষাটষট্টি টাকা নিজ ব্যবহারিত ০১৯৯১-৯৮৩৯৭৮ নম্বরে আসে। এরপর টাকাগুলি উত্তোলনের জন্য একই উপজেলার মধ্যে আওয়াতাভুক্ত মামুদকাটী বাজারের গাজী হার্ডওয়ারের মালিক নাজমুল গাজীর নিকট যান। এ সময় রুহুল আমিন তার নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে যাওয়ার তথ্য নাজমুল গাজীকে বলেন। তখন নাজমুল গাজী সুকৌশলে রুহুল আমিনের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা চক্রের অপর অঙ্গাত পরিচয়ের সদস্যের ০১৯৬৮-৬৭৮২১৯ নম্বরে সেন্ট মানি করে টাকা গুলি হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতিবন্ধী রুহুল আমিন বিষয়টি তার পরিবারসহ ভাই সিদ্দিক গাজীকে জানান। সর্বশেষ ভুক্তভোগী কোন উপায়ন্ত না পেয়ে পুরো ঘটনার বিষয় উল্লেখ করে ২৬ জুন সিদ্দিক গাজী বাদী হয়ে পাইকগাছা থানায় ১৪১৫ নং একটি জিডি করেন। এরপর থানা পুলিশের ওসি এজাজ শফীর সার্বিক দিকনির্দেশনায় এএসআই নাজমুল হোসেন টাকা উদ্ধারের জন্য তদন্ত শুরু করেন। একপর্যায়ে মাত্র তিন দিনের ব্যবধানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত টাকা উদ্ধার করতে সম হন এএসআই নাজমুল হোসেন। তৎপরবর্তী ৩০ জুন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা প্রতিবন্ধী রুহল আমিনের কাছে হস্থান্তর করেছেন থানা পুলিশ। এব্যাপারে একের পর এক পাইকগাছা উপজেলা জুড়ে নানা অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে থানা পুলিশের পারফরমেন্সে মুগ্ধ হয়ে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী, সুধীজন ও সচেতন মহল। উল্লেখ্য, বিগতদিনে নাজমুল গাজী একই পন্থায় জনৈক আলাউদ্দিন সরদারের স্কুল পড়ুয়া মেয়ের উপবৃত্তির ৯ শত টাকা, প্রতিবন্ধী নব দাশের নগদ একাউন্টের ভুল পিন সংশোধনের দোহায় দিয়ে ৫ শত টাকা ও আফতাব সরদারের বয়স্ক ভাতার ১ শত টাকা প্রতারণার মাধ্যেমে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বিরুদ্ধে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













